রাণীশংকৈলে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূকল সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭-০৩-২০২০ ১২:০২
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৫ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে, নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে ১৭,২৫ এবং ২৬ শে মার্চের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ওসি আ: মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ"লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ । সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সকল উপস্থিতি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন উপলক্ষে পরামর্শ মূলক বক্তব্য দেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com