weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশ : ১০-০৪-২০২২ ১০:৫১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (৮ এপ্রিল) সকালে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালি বে হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই মাঠেই স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,বাংলাদেশ স্কাউটস জেলা যুগ্ন সম্পাদক(লিডার টেইনার)প্রধান শিক্ষক ফইজুল ইসলাম,উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী,উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষক দিলারা বেগম,প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহকারি শিক্ষক জিয়াউর রহমান জিয়া,মৌসুমি বসাক ও প্রেসক্লাব(পুরাতন)আহব্বায়ক কুশমত আলী প্রমুখ। এছাড়াও স্কাউটস এর ছাত্র- ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর