weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে স্কাউটস এর জনক বিপি'র জন্মদিন পালিত

প্রকাশ : ২৫-০২-২০২৩ ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ স্কাউটসের জনক রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৬ তম জন্মদিন (বিপি দিবস) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২২ ফেব্রুয়ারি পালন করেছে উপজেলা স্কাউটস শাখা।
এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।
পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে  হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, উপজেলা কাব-স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনি, যুগ্ন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা খাতুন, কাব লিডার প্রধান শিক্ষক রহিমা খাতুন, কাব-স্কাউটস লিডার সহকারি শিক্ষক মনতাজ আলী(প্রমুখ)৷
প্রসঙ্গত: স্কাউটের জনক রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন।এছাড়াও তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তাঁর পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল (Robert Stephenson Smyth Baden-Powell)। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং বালকদেরকে নিয়ে ১৯০৭ সালে স্কাঊট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্নপ্রকাশ করন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com