রাণীশংকৈলে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭ ব্যক্তিকে অর্থদন্ড
প্রকাশ : ০৭-০৪-২০২০ ১৮:০০
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও জনসাধারণকে হোম কোয়ারেনটাইনে রাখা প্রচারাভিযানের অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহর ও বিভিন্ন হাট-বাজারে ৬ এপ্রিল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারনা ও পর্যবেক্ষণ চালায় ভ্রাম্যমাণ আদালত।
সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখায়, একত্রে চলাফেরা করার অপরাধে, বন্দর পৌর শহরে ২ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১০০০ টাকা ও ২ টি ঔষধের দোকানে ৫০০০ টাকা জরিমানা করেন সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও সোহাগ চন্দ্র সাহা।
এদিনেই রাতে মীরডাঙ্গী বাজারে একই অপরাধে ৩ টি দোকানে ৩০০০ টাকাসহ মোট ৯০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহাকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, সেনাবাহিনী, উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও থানা পুলিশ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com