weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে শোবার ঘর থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ১৯-১১-২০২০ ১৮:০১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রামে (১৯ নভেম্বর ২০২০) বৃহস্পতিবার সকালে নামী রানী রায় (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নামী রানী ঐ গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার দিকে নামী রানী তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে একটি শরে ঝুলে ফাঁস লাগায়। তার বড় ভাই নন্দ রাম এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে নামী রানীর মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিবার সুত্রে জানাগেছে নমী রানী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করার সিদ্ধান্ত গৃহীত হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর