weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে লেহেম্বা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সমাবেশ

প্রকাশ : ০৭-১১-২০২১ ১১:২৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সমাবেশ গত শনিবার ৬ নভেম্বর সংস্থার অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা কারিগরী প্রশিক্ষক রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ফেডারেশন সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আলী। এ ছাড়াও সমাবেশে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আরো বক্তব্য দেন, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বাসন্তী রানী দাস, খড়গমোহন রায় ও পাঞ্জাব আলী, সমাজসেবক কালীমোহন রায়, ইউপি সদস্য ফরজন আলী, চেয়ারম্যান প্রার্থী রওশন আলী, সদস্যা প্রার্থী অপর্ণা রাণী প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক গোলাম দোস্তগীর বিপ্লব।

সভাপতি তার স্বাগত বক্তব্যে সংস্থার বিভিন্ন কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন। এই সাথে তিনি সংস্থার উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন: রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর