weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ : ০৪-০৭-২০২০ ০১:৪৯

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে (২ জুলাই ২০২০) বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এরই অংশ হিসাবে দুপুরে রাণীশংকৈল সাব রেজিস্ট্রি  অফিসে সচেতনতা মূলক প্রচারণায় মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮/২৫ এর (খ) ধারায় ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২৬ শত টাকা জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: হারিয়ে গেছে প্রাকৃতিক অপরুপ শিল্পী বাবুই পাখি ও তার দৃষ্টিনন্দন বাসা।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর