weather ৩৫.৯৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মতি চেয়াম্যানের মায়ের ক্যান্সারে মৃত্যুসহ ওই পরিবারে ক্যানসারে মৃত্যুর সংখা-৮

প্রকাশ : ০৫-০৩-২০২৩ ২১:৫৬

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির মা সায়েদা বেগম (৭০) লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রবিবার (৫ মার্চ) সকালে নিজ বাড়িতে মারা যান।ন(ইন্নানিল্লাহে---ওয়া রাজিউন।) তার বাড়ি পৌরশরের নয়ানপুর গ্রামে।
এদিন বিকালে নয়ানপুর স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এদিকে ওই পরিবারে সায়েদাসহ ৮ জন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়রা হতবাক হয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, ওই পরিবারের সাবেক চেয়াম্যান আসিরউদ্দিন পোষ্টেড ক্যান্সারে  ২০০৯ সালে মারা যায়। সর্ব প্রথম মনি আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ওই পরিবারে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালে, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বি.এস.সি শিক্ষক আমিনুল ইসলাম (৫২) দাঁত ও গলা ক্যান্সারে ১৯৯৫ সালে, মুখ ও গলা ক্যান্সারে  অমেদা খাতুন (৬৫,) ১৯৮৮ সালে, ইউপি সদস্য হাজিম উদ্দীন লিভার ক্যান্সারে ২০০১ সালে,  বিশিষ্ট স্যার ব্যাবসায়ী শামসুল ইসলাম (৫৫) লিভার ক্যান্সারে ২০১৬ সালে ও সুনামধন্য স্যার ব্যবসায়ী সাদেকুল ইসলাম (৪৫)  মুখের ক্যান্সারে ২০১৭ সালে মৃত্যু বরণ করেন। সর্বশেষ মতিউর চেয়ারম্যানের মা সায়েদা বেগম লিভার ক্যান্সারে ২০২৩ সালের ৫ মার্চ মারা যান। 
একই পরিবারে ক্যান্সারে এতো বেশি মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, তাদের জন্মগত ভাবে এ রোগ হয়ে আসছে। তাদের ডিএনএ এনালাইন্সিস রিপোর্ট করলে আগাম জানা যাবে কে কোন রোগে আক্রান্ত হতে পারে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com