weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

প্রকাশ : ২৩-০৯-২০২০ ২৩:১৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডডাই রাম বর্মণ (৭৪) ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিনেই বিকাল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ও থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। ডডাই রাম বর্মন উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা নায়ানপুর গ্রামের খোত খতু বর্মণের ছেলে। তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেন। পরে স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর