রাণীশংকৈলে বানভাসি ৯৬ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
প্রকাশ : ২৯-০৬-২০২০ ০২:১১
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
(২৮ জুন ২০২০) রবিবার দুপুরে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বানভাসি ৯৬ টি পরিবারের
মাঝে সরকারি বরাদ্দকৃত ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
গত ২৩,২৪,২৫,২৬
জুনের টানা ভারি বৃষ্টিজনিত কারণে পৌর শহরের কুলিকপাড়া এলাকার ৯৬ টি
পরিবারের বাড়িঘর বন্যার পানিতে ডুবে যায়। পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
সেদিনই রাণীশংকৈল ডিগ্রী কলেজ, সানরাইজ কেজি স্কুল ও পাইলট উচ্চ বিদ্যালয়ে
সাময়িক আশ্রয় নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে গতকাল এমপি, উপজেলা পরিষদ
চেয়ারম্যান, ইউএনও, ভাইসচেয়ারম্যান ও সংশ্লিষ্ট কমিশনার তাদের বাড়িঘর ও
আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরী করেন। পরদিন ২৮ জুন রবিবার দুপুরে ডিগ্রী কলেজমাঠে সকলকে একত্রিত করে উপজেলা
পরিষদ ও প্রশাসনের তত্বাবধায়নে ৯৬ টি পরিবারকে নগদ পাঁচশত টাকা ও ১০ কেজি
চাল বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,
সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা
চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান
সোহেল রানা ও শেফালী বেগম, সহকারি প্রকৌশলী পিআইও অফিস তাজউদ্দিন, কমিশনার
মাহেদুল ইসলাম প্রমুখ।
এ প্রসংগে উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা উপজেলা
পরিষদ ও প্রশাসের উদ্যোগে সরকারি বরাদ্দকৃত চাল ও কিছু নগদ অর্থ বিতরণ
করলাম। পরবর্তীতে আরো ত্রাণ দেয়ার ব্যবস্থা চলছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com