weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ : ১৩-০৬-২০২১ ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ( বালক,অনুর্ধ-১৭)

টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ও সহকারি কমিশনার( ভূমি, ভাঃ ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা

চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, সাবেক অধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা

সভাপতি অধ্যাপক আনোয়য়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক- সামাজিক নেতা, শিক্ষক,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 উদ্বোধনী খেলায় কাশিপুর ইউনিয়ন একাদশ বাচোর ইউনিয়ন একাদশকে ৩--০ গোলে হারিয়ে জয়লাভ করে।  উপস্থাপনা করেন, ক্রীড়া সংস্থার

সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। খেলা পরিচালনা করেন রেফারি জয়নুল আবেদীন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর