weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে প্রশাসন কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালতে ৪২৯০০ টাকা জরিমানা

প্রকাশ : ০৬-০৪-২০২০ ১২:১২

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ চলমান ভয়াবহ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাট-বাজারে ৫ এপ্রিল ২০২০ রবিবার সারাদিনব্যাপী জনসচেতনতা মূলক প্রচারনা চালানো হয়। 

সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে একত্রে চলাফেরা করার অপরাধে ০৭ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৬৯০০ টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও সোহাগ চন্দ্র সাহা। এদিনেই সন্ধ্যা ৭:৩০ মিনিটের পর সরকারি  নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে খুটিয়াটুলি বাজারের ০২ জন ও নেকমরদ বাজারের ০৩ জনসহ মোট ০৫ জন ব্যক্তিকে ৩৬০০০ টাকা অর্থদন্ড করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা  পৌরসভার ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন । এসময় সেনাবাহিনীসহ থানা পুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর