weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে প্রবীণ শিক্ষক আশরাফুল আলমের মৃত্যু !

প্রকাশ : ২৬-০৪-২০২০ ১৩:৫০

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রবীণ ও সুপরিচিত শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রানীশংকৈল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার  চাপোড় পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলহাজ্ব আশরাফুল আলম মাস্টার গতকাল রাত ৯:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অনেক গুনোগ্রাহী রেখে গেছেন।

(২৫ এপ্রিল) শনিবার ও প্রথম রমজানের রাত ৯.৩০ মিনিটে পৌরশহরের ৭নং ওয়ার্ডের উত্তর ভান্ডারা চাঁদনী এলাকার নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।

(২৬ এপ্রিল) রবিবার সকাল ১০ টায় মরহুমের জানাযা ও দাফন তাঁর গ্রামের বাড়ি সন্ধ্যারই পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর