রাণীশংকৈলে প্রধান শিক্ষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া
প্রকাশ : ০৪-১১-২০২০ ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল
উপজেলার বাঁশরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার
বলঞ্চা গ্রামের সিরাজউদ্দিন মাস্টারের ছেলে হামিদুর রহমান (৪৮)। গত ১
নভেম্বর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রায় তিন মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে সে স্ত্রী ২ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একজন আদর্শ ও সদা হাস্যোজ্জল শিক্ষক হিসেবে তিনি অনেক জনপ্রিয় ছিলেন। তাঁর
মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষক সমিতি তাঁর
পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পরদিন ২ নভেম্বর সোমবার
দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com