weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

প্রকাশ : ২৪-০৭-২০২০ ০১:৫২

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন  কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়ায় ২২ জুলাই দুপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।  মৃতৃ রুবেল (১২) ও রাজেন (১৪) আনসারডাঙ্গী গ্রামের আনোয়ারুল ইসলাম ও আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২  জুলাই বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার ভরনিয়া বাজারের ১'শ মিটার পূর্ব- দক্ষিন দিকে ব্রীজ সংলগ্ন নবাবের পুকুরে গোসল করতে যায়। ব্রীজের উপর থেকে ঝাপ দিয়ে অনেকের মতো রুবেল ও রাজেন পুকুরের পানিতে ঝাপ দেয়। এক পর্যায়ে ঝাপ দিলে এ দুজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। 

পরে সংশ্লিষ্ট  ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল থানা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের টিমসহ পুলিশ পুকুরে অভিযান চালিয়ে পুকুরের তলদেশ থেকে ২ জনের মরদেহ বিকাল ৪ টায় উদ্ধার করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান  ও রানীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম বৃদ্ধি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর