weather ২৯.০৩ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নন এমপিও শিক্ষক- কর্মচারীদের মাঝে প্রণোদনা বিতরণ

প্রকাশ : ০৮-০৯-২০২০ ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক কর্মচারীদের প্রধানমন্ত্রী বিশেষ প্রণোদনা দিচ্ছেন।

এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পরিষদ হলরুম চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় কর্মরত ২২০ জন এবতেদায়ী, দাখিল মাদ্রাসা, দাখিল ভোকেশনাল, এস এস সি ভোকেশনাল, বি এম কলেজ, কৃষি ডিপ্লোমা কলেজ ও পলিটেকনিক ইনিসটিটিউটের শিক্ষক কর্মচারীদের প্রদেয় অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদের মধ্যে প্রতি শিক্ষককে ৫ হাজার টাকা ও কর্মচারীদের আড়াই হাজার টাকা করে মোট ৮৮৭৫০০/ টাকা বিতরণ করা হয়।

এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বিহী অফিসার মৌসুমী আফরিদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল সরকার, একাডেমিক সুপারভাইজার ওবাইদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি- সম্পাদক প্রমুখ।  

উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন- এমপিও শিক্ষক কর্মচারীগণ প্রণোদনার টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর