weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০৪-১১-২০২০ ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২ নভেম্বর সোমবার দুপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৭) কে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী আফরিদা । জানা গেছে দীর্ঘদিন ধরে উপজেলার মোস্তাক ভাটা সংলগ্ন কুলিক নদীতে আমজুয়ান গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আনোয়ার অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে  নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন । অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাঁকে এ জরিমানা করা হয় ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর