রাণীশংকৈলে নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত
প্রকাশ : ০৫-০৭-২০২০ ০৮:১৫
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪
জুলাই রবিবার নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন
পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও
লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮ )। তাদেরকে
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে
চিকিৎসাধীন রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ
কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন
২৪ জন এবং মৃত্যু- ১ জন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com