weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নতুন করে করোনা আক্রান্ত ৪, মৃত্যু ১

প্রকাশ : ৩১-০৫-২০২০ ২০:৫৮

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় (৩০ মে ২০২০) শনিবার নতুন করে ৪ জন করোনা রোগি শনাক্ত করা হয়েছে।

রোগিরা হলেন- দুর্লভপুর গ্রামের মুসলেউদ্দীন (৪৬), পিতা- মৃত রহিমউদ্দীন, বাঁশরাইল গ্রামের আশরাফুল ইসলাম (২৫), পিতা-হারুনুর রশিদ, লেহেম্বা গ্রামের রাত্রিবালা (১৭), পিতা- ভূপেন চন্দ্র, চাপোর পার্বতীপুর গ্রামের চেনবানু (২৬), পিতা- নজরুল ইসলাম। তাদেরকে রাণীশংকৈল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা সবাই ঢাকা ফেরত।

এদিকে, গত (২৪ মে ২০২০) পৌর শহরের ভান্ডারা মহল্লায় গত (২৪ মে ২০২০) মারা যাওয়া আমেনা বেগম (৮০) এর নমূনা সংগ্রহের রিপোর্ট আজ পজিটিভ পাওয়া গেছে। প্রসঙ্গত,আজকের ৪ জন সহ রানীশংকৈল হাসপাতালে মোট ৮ জন রোগি চিকিৎসাধীন আছেন। ইতোপূর্বে ৩ জন রোগি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর