রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন
প্রকাশ : ২৪-০৭-২০২০ ০০:৫৭
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈল উপজেলায় ২২ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ( ২১-২৭ জুলাই)
উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন
প্রজাতির ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা
চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এসময় ইউএনও মৌসুমী আফরিদা, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম,প্রেসক্লাব
প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি কুশমত আলি, সম্পাদক
সফিকুল ইসলাম শিল্পিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পোনা অবমুক্ত করে,উপজেলা
চেয়ারম্যান ও মৎস কর্মকর্তা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com