weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৪-০২-২০২০ ২০:৫৮

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে অমেলা রাণী (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩ ফেব্রুয়ারি  সোমবার সকালে বাচোর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। অমেলা রাণী বাচোর গ্রামের অলক চন্দ্রের স্ত্রী।
থানা সূত্রমতে, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।  রবিবার গভীর রাতে বাড়ী থেকে বেরিয়ে আর ফিরেনি অমলা রাণী। সকালে বাড়ীর পার্শ্বে একটি জিয়াগাছে এলাকাবাসী লোকজন ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 
রাণীশংকৈল থানা ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর