weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

প্রকাশ : ২২-০৯-২০২১ ১৮:৫১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর জগদল নদীবস্তি থেকে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে গাঁজা ও ইয়াবাসহ নইমুল ইসলাম (৪০) ও কুতুবউদ্দিন (৫২) নামে দুজনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
নইমুল উপজেলার কাশিপুর নদীবস্তি এলাকার জাহেরুল ইসলামের ছেলে এবং কুতুবউদ্দিন একই এলাকার মৃত ছোটনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নইমুলের বাড়ি থেকে ১৫০ গ্রাম গাঁজা ও দুইটি ইয়াবা ট্যাবলেটসহ নইমুল ও কুতুবউদ্দিনকে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল বলেন, গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেলা  জেল হাজতে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর