রাণীশংকৈলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
প্রকাশ : ১৬-১১-২০২০ ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
(১৬ নভেম্বর ২০২০) সোমবার সকালে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা
বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে
ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ'লীগ
সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক
আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর
রহমান, মহিলা আ'লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে কৃষি
বিভাগের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ । অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন। পরে ৫২০০ জন কৃষকদের মাঝে ৩০ কেজি করে সার ও ২ কেজি করে ভুট্টা বীজ প্রণোদনা প্যাকেট ও ৬৫৫ জন কে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com