রাণীশংকৈলে কন্যা শিশুসহ নতুন ২ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : ০৮-০৬-২০২০ ২৩:৪৬
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে ১০ বছরের কন্যাশিশুসহ দু'জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।
গত (২ জুন ২০২০) রানীশংকৈলে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং গত (৭ জুন ২০২০) রবিবার রাতে ২ জনের রিপোর্ট
পজিটিভ আসে। রোগীরা হলেন- রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের
মুসলিমউদ্দিনের ১০ বছরের কন্যাশিশু ও চাপড় পার্বতীপুর গ্রামের বাদশা মিয়া
ছেলে, লাল মিয়া (৩২)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও
পঃপঃ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী বলেন, নতুন শনাক্ত রোগীদের হোম আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো
বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকি
রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গতঃ
রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ৫ জন রোগী
সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রোগীদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন
রয়েছেন ৯ জন এবং মৃত্যুবরণ করেন ১জন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com