weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে এমপি দবিরুলের পক্ষ থেকে ২৬ টি নলকূপ বিতরণ

প্রকাশ : ২৫-১০-২০২২ ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ধর্মগড় কাশিপুর ইউনিয়নে ঠাকুরগাঁও ২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের পক্ষ থেকে জনস্বাস্থ্য অধিকত্বরে ২৬ টি টিউবওয়েল বিতরণ করা হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে নলকূপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,  ঠাকুরগাঁও জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ,জনস্বাস্থ্য কর্মকর্তা তরিকুল ইসলাম,  ধর্মগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী,সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল,রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব, সাংবাদিক মাহাবুব আলম প্রমুখ। 

প্রসঙ্গত: উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নে এমপির বরাদ্দকৃত ২৬ টি পরিবারের সুবিধাভোগিরা বিশুদ্ধ পানির জন্য নলকূপ পেয়ে অনেক আনন্দিত।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com