রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জরুরিসভা অনুষ্ঠিত
প্রকাশ : ১২-১১-২০২২ ১৯:১৭
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক জরুরিসভা শনিবার ১২ নভেম্বর পৌরশহরের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা আহব্বায়ক কমিটির সম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক আহব্বায়ক কমিটির দায়িত্বে থাকা প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আহসান হাবিব, আব্দুল মান্নান, কুশমত আলী, দিলারা বেগম, মোকবুল হোসেন, আম্বর আলী,ফজলুল হক,হামিদুর রহমান,বকুল হোসেন, আবুল কালাম, জাকির হোসেন,মোসারফ হোসেন প্রমুখ। সভায় চলতি নভেম্বর মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠনের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়৷
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com