রাণীশংকৈলে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের মাঝে ধান সংগ্রহের বন্টন
প্রকাশ : ১৯-০২-২০২০ ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকল উপজেলা হল রুমে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ২য় দফায় অতিরিক্ত ২১৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বন্টন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারি কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুনা, ইউএনও অফিসার মৌসুমী আফরিদা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার, খাদ্যদপ্তরের অন্যান্য কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারি কৃষি অফিসারগণ, বিভিন্ন ইউনিয়নের কৃষক,স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
জানা গেছে, লটারির মাধ্যমে ২০১৯-২০ মৌসুমের জন্য অতিরিক্ত দ্বিতীয় পর্যায়ে ২১৫ মেঃ টন আমন ধান সংগ্রহের জন্য ২১৫ জন প্রন্তিক কৃষককে উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়। পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে বাছাইকৃত মোট ২১৫ জন কৃষকের কাছ থেকে সরকার এক মেঃ টন করে ধান সংগ্রহ করবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com