weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ইএসডিও'র দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৫-০৮-২০২২ ২০:৪৯

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২৪ আগস্ট বেসরকারি সংস্থা ইএসডিও'র আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। একসেস প্রকল্পের আওতায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন- সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শাহ মো. আমিনুল হক। আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প অফিসার স্যামুয়েল মার্ডি, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জীতেন্দ্রনাথ বর্মন, শরৎচন্দ্র রায় ও আব্দুল বারীও প্রমুখ। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, ২০ জন আদিবাসী দলিত সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার খায়রুল আলম।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর