weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ইএসডিও'র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৮-০৬-২০২১ ১০:৪৯

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ জুন রোববার ইএসডিও'র আযোজনে  কিশোর কিশোরী ও যুব উন্নয়নে গুণগত মান, প্রাথমিক শিক্ষা এবং প্রাক শৈশব  যত্ন ও শিক্ষা প্রকল্প" শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
এ উপলক্ষে এদিন দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম। এ ছাড়াও উপজেলা প্রশাসন ও ইএসডিও'র বিভিন্ন কর্মকর্তা,কর্মচারি,  শিক্ষক, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর