weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

প্রকাশ : ১৭-১১-২০২০ ২১:৪২

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে ১৭ নভেম্বর মঙ্গলবার জার্সি বিতরণ করা হয় । এ উপলক্ষে এদিন শেষ বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে মরহুম আলী আকবর এমপি'র আমেরিকা প্রবাসি কনিষ্ঠপুত্র তসলিমুল ইসলাম লিয়ন এ জার্সি বিতরণ করেন । 

এ সময়  ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, হরিপুর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ , প্রভাষক মাহমুদুল হাসান সোহাগ, একাডেমির কোচ মানিক হোসেনসহ একাডেমির সদস্য, খেলোয়াড় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক সংসদ সদস্য লিটা শুভেচ্ছা বক্তব্য দেন। তার ভাই লিয়ন তার বক্তব্যে একাডেমির সার্বিক  উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর