রাণীশংকৈলে আধুনিক ফাস্টফুড রেস্তোরাঁর উদ্বোধন
প্রকাশ : ২৯-০৮-২০২০ ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাস স্ট্যান্ডের পাশে ২৮ আগস্ট শুক্রবার "জারা ফাস্টফুড" নামে একটি আধুনিক ও উন্নতমানের ফাস্টফুড খাবারের দোকান উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ফরিদুল আলম ফরিদ এর মালিক ও পরিচালক।
এটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, আ'লীগ নেতা মুক্তারুল আলম মুক্তা, গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম,পৌর আ'লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, সমাজসেবক আলহাজ মোকসেদ আলী ও মোহাম্মদ তোয়াহা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, ব্যাংক কর্মকর্তা ফিরোজ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোস্তাফিজুর রহমার মোস্তাক, আনসার আলী, আল মামুন, হাফিজ মাস্টার ও ছাত্রনেতা তামিম প্রমুখ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com