weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আওয়ামী লীগ খায়রুলের মৃত্যু

প্রকাশ : ২২-০৯-২০২১ ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের নজিরউদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল আলম (৪৮) গত সোমবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ রাত ১০ টায় পারিবারিক কোবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হবে। 
তাঁর মৃত্যতে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা গভীর শোক প্রকাশ করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর