রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬-১১-২০২০ ১৪:৫৫
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
(১৬ নভেম্বর ২০২০) সোমবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে
উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ
অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী
বেগম , ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ , প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি
অধ্যাপক আনোয়ারুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও মহিলা লীগ
সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা বিভিন্ন ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । সভায় ওসি তদন্ত চলমান মাসের
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে
তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com