weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

প্রকাশ : ২৩-১২-২০২০ ২৩:৪৯

নিজস্ব প্রতিবেদক
এই প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২৩ ডিসেম্বর ২০২০) বুধবার বিকালে থানা চত্বরে সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্য লুৎফর রহমানের (৬০) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।

তিনি রাণীশংকৈল উপজেলার নেকমরদ আরাজি চন্দন চহট গ্রামের মৃত ফুল মুহাম্মদের ছেলে ।

থানা সূত্রে জানা গেছে, লুৎফর রহমান ১৯৮০ সালে পুলিশ সদস্য হিসেবে প্রথম ঢাকার ডিএমপি'তে যোগদান করেন। পরবর্তীতে তার চাকুরী জীবনের শেষ পর্যায়ে গত (১০ মার্চ ২০২০ইং) তারিখ পুলিশ সদস্য হিসেবে রাণীশংকৈল থানায় যোগদান করেন। এবং একিই স্টেশনে (১ ডিসেম্বর ২০২০ইং) তারিখে দীর্ঘ কর্মজীবন সমাপ্ত করে পিআরএল যান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন, অফিসার ইনচার্জ,  এস এম জাহিদ ইকবাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখসহ থানা পুলিশের সকল এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে থানা পুলিশ অবসরপ্রাপ্ত ঐ পুলিশ সদস্যকে থানার নিজস্ব গাড়ীতে করে তার বাড়িতে পৌঁছে দেন। 
 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর