weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে,জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশ : ০৩-০৩-২০২২ ১১:২৮

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও): "মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, নির্বাচন অফিসার নুর-ই-আলম প্রমূখ। এ ছাড়াও উপজেলা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈনিক, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর