weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রহিমানপুরে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ : ২১-১০-২০২৩ ২০:৫২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির হরিহরপুর সাব স্টেশন অফিসের আয়োজনে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন ফেডারেশনে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়। 

এ সময় হরিহরপুর সাব স্টেশন অফিসের ইনচার্জ আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (আইটি) মেহেদী হাসান, রহিমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ওয়ারেস আলী সরকার, মোনারুল ইসলাম, গোলাম মোস্তফা, সমাজ সেবক রেজাউল ইসলাম রন্টু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় গ্রাহকদের অভিযোগের দ্রুত সমাধান, মানসম্মত বৈদ্যুতিক মালামাল দিয়ে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হওয়াসহ সচেনতা মূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com