মির্জা ফখরুলকে আটকের ঘটনায় বালিয়াডাঙ্গীতে বিএনপির নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : ২৯-১০-২০২৩ ১৬:৪৬
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুলকে আটকের ঘটনায় বালিয়াডাঙ্গীতে বিএনপির নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার সকালে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলম, সহ সভাপতি মিঞা সাইফুল্লাহ কলম মাষ্টার, এ্যাডভোকেক ইউসুফ আলী, ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খাঁন, সাধারন সম্পাদক ড. টি এম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম ও এ্যাডভোকেট আবেদুর রহমান, অর্থ সম্পাদক এমদাদুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার বিকালে দলীয় কার্যালয়ে এক বিবৃতিতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার। নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে, গুলি করে নেতাকমীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেফতার নিপীড়ন করে, নেতাকর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি, গুলি করে হত্যা, এমনকি যত নাশকতা করেছে সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর দায়-দায়িত্বও তাদের নিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যানো নেতাকর্মীদেরকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ পৃথকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি জানায়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com