weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক না পড়ায় রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ : ২৪-০৮-২০২০ ২৩:২৫

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): দেশব্যাপী করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ২৩ আগস্ট রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ চত্বর সংলগ্ন রাণীশংকৈল নেকমরদ মহাসড়কে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ /২৫ এর (খ) ধারায় ২৭ জনকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, থানা পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর