weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০২-১১-২০২২ ১৩:০৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০শ' গ্রাম গাঁজাসহ নাজমুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার বিকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলা মধ্যে বালিয়াডাঙ্গী ডাঙ্গাপাড়া থেকে নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। নাজমুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা মধ্যে বালিয়াডাঙ্গী ডাঙ্গাপাড়ার মরহুম আজিমতদ্দীনের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজহারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন বালিয়াডাঙ্গী উপজেলা মধ্যে বালিয়াডাঙ্গী ডাঙ্গাপাড়ার মরহুম আজিমতদ্দীনের ছেলে নাজমুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির শয়ন ঘরের ভেতর থেকে লুকিয়ে রাখা  ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করার পর তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজহারুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে নাজমুল ইসলাম এর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করে।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, ৫০০ গ্রাম গাজাসহ মাদক কারবারী নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আগামীকাল বুধবার ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com