মহাসড়কে ধান মাড়া এবং শুকানো বন্ধের জন্য ইউএনও-কে স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁও চিরন্তনের
প্রকাশ : ৩০-০৬-২০২০ ০৯:১৫
নিজস্ব প্রতিবেদক
বালিয়াডাংগী উপজেলার ঠাকুরগাঁও -বালিয়াডাংগী মহাসড়কে সড়ক দূর্ঘটনা ক্রমাগত বেড়েই চলছে। গত সপ্তাহে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন।সড়ক দূর্ঘটনার মূলে মহাসড়কে ধানশুকানো এবং ধান মাড়াইকে দায়ী করছে ঠাকুরগাঁও জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন "ঠাকুরগাঁও চিরন্তন "। আজ ঠাকুরগাঁও চিরন্তনের বালিয়াডাংগী উপজেলা কমিটি বালিয়াডাংগী উপজেলা নির্বাহী অফিসার কে স্মারলিপি প্রদান করে। চিরন্তনের পক্ষথেকে স্মারকলিপি গ্রহণের সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল আলম সুমন বলেন মাইকিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দ্রুত।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।তিনি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাংগী চিরন্তনের সভাপতি রাশেদ সাধারণ সম্পাদক শামীম সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো ভাবে আহবান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com