মন্ত্রিসভার অনুমোদন পেল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক ০৩ জুন, ২০২১ ১৫:৫১ বাংলাদেশ ৯২৭
মন্ত্রিসভার অনুমোদন পেল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট

ডেক্স নিউজ: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এটি দেশের ৫০তম, আওয়ামী লীগ সরকারের ২২তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট।

প্রিন্ট