weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভানোর এন.এইচ. উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশ : ২৭-০১-২০২০ ২০:১৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: আজ (জানুয়ারি ২৭, ২০২০, সোমবার) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভানোর এন.এইচ. উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। ভানোর এন.এইচ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী সহ অভিভাবকগন। 

প্রধান অতিথি তার বক্তব্যে জানান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন মাদক, দূর্নীতি সম্পর্কে সচেতন থাকতে বলেন, মোবাইল ফোন ও ফেসবুকের এইচএসসি পাসের আগে ব্যবহার থেকে বিরত থাকায় অভিভাবক সহ সকলকে পরামর্শ দেন। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর