বোচাগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশ : ১৬-১০-২০২০ ১৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বোচাগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ৭০ জন স্পন্সর শিশুদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।
সিডিপির এ্যাসিস্টেন্ট ম্যানেজার কালাম উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২নং-ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ করিম বাদশা, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম ও সদস্য সুমন চন্দ্র প্রমুখ।
আলোচনা শেষে স্পন্সর শিশুদের সঠিক ভাবে হাত ধোয়ার ৬টি ধাপ শেখান অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com