বোচাগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত
প্রকাশ : ২২-১১-২০২০ ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বোচাগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।
আজ (২২ নভেম্বর ২০২০) রবিবার সকাল ১১ টায় গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে ১০০ জন স্পন্সর শিশুকে নিয়ে এই দিবসটি পালন করা হয়।
বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং ইন্টার্ন (প্রোগ্রাম) মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সিডিপির এ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) মোঃ কালাম উদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ করিম বাদশা প্রমুখ।
এছাড়াও বোচাগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি বৃষ্টি আক্তার তার বক্তব্যে জানান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের শুধু বই বা ঘরে আবদ্ধ রাখলে তার সঠিক ভাবে মেধা বিকাশ হবে না। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে শিশুকে খেলাধুলা, সমাজিক আচার অনুষ্ঠান, ধর্মীয়মূল্যবোধ ইত্যাদি শেখাতে হবে। তাকে শুধু শিক্ষিত নয়, ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই মা বাবার আসল দায়িত্ব।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com