বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার
প্রকাশ : ১৮-০৩-২০২০ ২০:৪২
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও) :" জেনে বুঝে বিদেশ যাই - অর্থ সন্মান দুটোই পাই" এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৮ মার্চ বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র কর্মসংস্থা মন্ত্রাণালয়ের সচিব শরিফ উদ্দিন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দরা।এসময় বক্তরা বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা ও সচেতনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com