বৃক্ষরোপনের বিশেষ দিবসে গ্রামীণ ব্যাংক ভানোর শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও চারাগাছ বিতরণ
প্রকাশ : ২১-০৬-২০২৩ ২৩:১১
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: "বনজ-ফলজ-ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি" এই প্রতিপার্দ্যকে সামনে রেখে বৃক্ষরোপনের বিশেষ দিবসে উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামীন ব্যাংক শাখার আয়োজনে ৪০টি কেন্দ্রের সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালা চারাগাছ বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুন/২৩) দুপুর ২টায় গ্রামীন ব্যাংক ভানোর বালিয়াডাঙ্গী শাখা কার্যালয়ে কর্মশালা, শিক্ষা বৃত্তি ও বৃক্ষরোপন কর্মসুচির চারাগাছ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীন ব্যাংক ভানোর শাখা ব্যবস্থাপক সাকিউজ্জামান এর সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গ্রামীন ব্যাংক বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার অলক কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন- গ্রামীন ব্যাংক ঠাকুরগাঁও যোনাল অফিসের হিসাব রক্ষক কর্মকর্তা মমিনুল ইসলাম, ভানোর ইউনিয়নের ইউপি সদস্য আহাম্মদ আলী প্রমূখ।
গ্রামীণ ব্যাংক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর শাখা বৃক্ষরোপন দিবসের কর্মসূচীতে এবারে ৪০টি কেন্দ্রের সদস্যাদের মাঝে ফলদ ৪ হাজার ৮শ' ৭৫টি ও বনজ ৬ হাজার ৩শ' ২৫টি সহ মোট ১১ হাজার ২শ' গাছের চারা বিতরণের মহতি উদ্যোগ গ্রহন শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় ২৫ নং সপ্তাহে ফলজ ১১ হাজার ৩শ' ৭৩ ও বনজ ১৪ হাজার ৭শ' ৫৬ সহ মোট ২৬ হাজার ১শ' ৩০ টি গাছের চারা বৃক্ষরোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে সেই গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষরোপনের বিশেষ দিবসে উপলক্ষে বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের অধীন ১২ টি শাখার মাধ্যমে ১ লাখ ২১ হাজার ৮শ' ২৪টি গাছের চারা বিতরণ করে ও রোপন কর্মসূচীর পালন করে। এছাড়াও ২৫ নং সপ্তাহে ২ লাখ ৮৪ হাজার ২শ' ১৫টি গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
কর্মশালা শেষে গ্রামীন ব্যাংক ভানোর শাখার ৪০ টি কেন্দ্রের সদস্যদের মাঝে চারা গাছ ও ১০ জন সদস্যর সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com