weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃক্ষরোপনের বিশেষ দিবসে গ্রামীণ ব্যাংকের দুওসুও বালিয়াডাঙ্গী শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও চারাগাছ বিতরণ

প্রকাশ : ২১-০৬-২০২৩ ২২:৩৯

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: "বনজ-ফলজ-ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি" এই প্রতিপার্দ্যকে সামনে রেখে বৃক্ষরোপনের বিশেষ দিবসে উপলক্ষে গ্রামীন ব্যাংকের ঠাকুরগাঁওয়ের দুওসুও বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে ৫৪টি কেন্দ্রের সদস্যদের নিয়ে দিনব্যাপী সদস্যদের নিয়ে কর্মশালা চারাগাছ বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ জুন/২৩) সকাল ১০টায় গ্রামীন ব্যাংক দুওসুও বালিয়াডাঙ্গী শাখা কার্যালয়ে কর্মশালা, শিক্ষা বৃত্তি ও বৃক্ষরোপন কর্মসুচির চারাগাছ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীন ব্যাংক দুওসুও বালিয়াডাঙ্গী শাখা ব্যবস্থাপক সুজিত চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গ্রামীন ব্যাংক বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার অলক কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন- গ্রামীন ব্যাংক ঠাকুরগাঁও যোনাল অফিসের হিসাব রক্ষক কর্মকর্তা মমিনুল ইসলাম, গ্রামীন ব্যাংক ভানোর শাখা ব্যবস্থাপক সাকিউজ্জামান প্রমূখ।
গ্রামীণ ব্যাংক বালিয়াডাঙ্গী দুওসুও শাখা বৃক্ষরোপন দিবসের কর্মসূচীতে এবারে ৫৪ টি কেন্দ্রের সদস্যাদের মাঝে ফলদ ৬ হাজার ৮শ' ৫০টি ও বনজ ৮হাজার ৪শ' ৫০টি সহ মোট ১৫ হাজার ৩শ' গাছের চারা বিতরণের মহতি উদ্যোগ গ্রহন শুরু করেছে গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতায় ২৫ নং সপ্তাহে ফলজ ১৫ হাজার ৯শ' ৮১ ও বনজ ১৯ হাজার ৭শ' ১৪ সহ মোট ৩৫ হাজার ৬শ' ৯৫টি গাছের চারা বৃক্ষরোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে সেই গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষরোপনের বিশেষ দিবসে উপলক্ষে বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের অধীন ১২ টি শাখার মাধ্যমে ১ লাখ ২১ হাজার ৮শ' ২৪টি গাছের চারা বিতরণ করে ও রোপন কর্মসূচীর পালন করে। এছাড়াও ২৫ নং সপ্তাহে ২ লাখ ৮৪ হাজার ২শ' ১৫টি গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
কর্মশালা শেষে গ্রামীন ব্যাংক দুওসুও বালিয়াডাঙ্গী শাখার ৫৪ টি কেন্দ্রের সদস্যদের মাঝে গাছের চারা ও তাদের মধ্যে
১১ জন সদস্যর সন্তানকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com