বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ ১,৫৭,০০০ টাকা অনুদান প্রদান করলেন- মাজহারুল ইসলাম সুজন
প্রকাশ : ১৯-০৬-২০২০ ০২:৫৩
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে তাহার সুযোগ্য পুত্র মোঃ মাজহারুল ইসলাম সুজনের এর হাত ধরেই দিন বদলের টানে ঠাকুরগাঁও-২ আসন।
যার ছোঁয়ায় বালিয়াডাঙ্গী, হরিপুর, ও রানীশংকৈলের একাংশের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। যোগ্য পিতার যোগ্য সন্তান মোঃ মাজহারুল ইসলাম সুজন তার নিজের যোগ্য নেতৃত্বের মধ্যদিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও-২ আসনকে। এখন এ অঞ্চলের রাস্তাঘাট, পুল, ব্রীজ, মসজিদ, মন্দির, স্কুল-প্রতিষ্ঠান এমনকি শতভাগ বিদ্যুৎ নিশ্চয়ন করাছেন।
গত (১৭ জুন ২০২০ ) বুধবার বিকাল ৪টায় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে ভেটনা দারুল উলুম মাদ্রাসা উন্নয়নের জন্য নগদ ৪৩৫০০ টাকা ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে স্ট্রীট লাইট এর শুভ উদ্বোধন করা হয়, সুহার পাড়া জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৫০,০০০ হাজার টাকা, খামার দাখিল মাদ্রাসা উন্নয়নের জন্য নগদ ৪৩৫০০টাকা এবং আমগাঁও জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ২০.০০০ হাজার টাকা, সর্বমোট ১ লক্ষ ৫৭০০০ হাজার টাকা প্রদান করা হয়।
এই সময় আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি প্রতিনিধি হয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে নগদ অর্থ তুলে দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কায়ুম পুস্প সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী বিন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com