weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন ক্লাব, ছাত্র ও যুবসমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন-সুজন

প্রকাশ : ১১-০৭-২০২০ ১১:১৬

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আমাদের কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও তাদের পারদর্শি করে তুলতে হবে। এতেই তারা আগামীতে দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবে। সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক। তারই ধারাবাহিকতায় গত (০৯ জুলাই ২০২০) বৃহস্পতিবার বিকাল ৫টায় রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল হাট ঈদগা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ক্লাব, ছাত্র ও যুবসমাজের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঈন উদ্দিন কাবুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তাঁতী লীগের সভাপতি ঈশানবী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: রাণীশংকৈলে নতুন করে একই পরিবারে ৩ জন করোনায় শনাক্ত।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর