বাড়ির আঙিনা থেকে শুরু করে অনাবাদি সকল জমি আবাদ করতে হবে-এমপি দবিরুল
প্রকাশ : ২১-০৩-২০২৩ ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক
মুতাল্লিব সম্রাট (বালিয়াডাঙ্গী) : ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম বলেছেনে, ‘রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরুর পর দেশে ব্যপক খাদ্য সংকট দেখা দেয়। এমন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নির্দেশ দিয়েছিলেন যে, এক ইঞ্চি জমিও যেন ফেলে রাখা না হয়। বাড়ির আঙিনা থেকে শুরু করে অনাবাদি সকল জমি আবাদ করতে হবে। তাহলে দেশের খাদ্য সংকট যেভাবেই হোক দূর করা সম্ভব সেটি বাস্তবায়ন হয়েছে। এক ইঞ্চিও জমিও ফাঁকা নেই, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয়েছে বলেই আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।
গত সোমবার (২০/০৩/২০২৩) সন্ধ্যায় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষকলীগের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেখবেন এখন বাড়ির আঙিনা নয়, মানুষ বাড়ীর ছাদেও শাক-সবজি আবাদ করছে। এতে খাদ্যের পাশাপাশি পুষ্টির চাহিদা মিটছে।
বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে এমপি দবিরুল ইসলাম বলেন, তাদের (বিএনপি’র) আমলে সরকারি সার পেতে কৃষকদের জীবন দিতে হয়েছে। আর আ.লীগ সরকার বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে কৃষকদের। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও আ.লীগ সরকার, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা আনতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজহার আলীর সঞ্চালনায় তাছারা সাংগঠনিক সম্পাদক সাহা আলম মাসুমের বিশেষ সহযোগিতায় এতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য আরমানুল হক পার্থ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম, সা-সম্পাদক ফরহাদ আহম্মেদ রিংকু, জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুলফিকার আলী, কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, দপ্তর সম্পাদক আশরাফুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ।
সমাবেশে যোগদান করতে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বাংলাদেশ কৃষকলীগের বিভিন্ন মোটরসাইকেল রেলি, ঝটিকা মিছিল, ইজিবাইক ও সাইকেল যোগে উক্ত অনুষ্ঠানে কৃষকলীগের নেতা কর্মীরা যোগদান করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকরাম আলী, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডোংগা, বড়পলাশবাড়ীর সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, ভানোরের রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিরুল ইসলাম সুমন, সমিরউদ্দিন স্মৃতি কলেজের ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা নাজ, সা-সম্পাদক আরিফ খান জয়, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com